‘ঢাকার খালগুলো সংস্কার করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করা হবে’

‘ঢাকার খালগুলো সংস্কার করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করা হবে’

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ০৯:৪০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগরীর সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তিনি বলেন, মহানগরী ও তার আশেপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়িত হজ্ব ক্যাম্প থেকে বনরূপা পর্যন্ত খননকৃত খালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকা ও তার আশেপাশের বুড়িগঙ্গা ও তুরাগ সহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্লান তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এছাড়াও ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলো সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরের একটি খালকে আরেকটি খালের সঙ্গে সংযুক্ত করে একটি ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আমরা যদি জনগণকে দেয়া প্রতিশ্রুতি ও সংবিধানের মূলমন্ত্র অনুযায়ী কাজ করি, তাহলে প্রধানমন্ত্রীর অভিষ্ট লক্ষ্য ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব। সূত্র – বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading