নিজের বাড়ির ব্যালকনিতেই শুটিং চালিয়ে নিচ্ছেন শাহরুখ

নিজের বাড়ির ব্যালকনিতেই শুটিং চালিয়ে নিচ্ছেন শাহরুখ
বলিউড তারকা শাহরুখ খান

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১৬:০১

করোনা সংকটের কারণে বিশ্বজুড়ে প্রায় সব পেশাতেই বাড়ি থেকে কাজ করা বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ পন্থায় চলছে অফিস-আদালত।

একই পথ ধরেছেন নাটক-সিনেমার তারকারাও। লকডাউনে ঘরেই স্বল্পদৈর্ঘ্য ছবি ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন তারা।

এবার বলিউড বাদশা শাহরুখ খানকেও দেখা গেল নিজের বাড়ি মান্নতের ব্যালকনিতে শুটিং-এর কাজ চালিয়ে নিতে।

নিজের বাড়ির মান্নাতের ব্যালকনিতেই শুটিংয়ের কাজ চালিয়ে নিচ্ছেন বলিউড-বাদশা শাহরুখ খান

শুক্রবার (২৬ জুন) বিকালে বেশ নায়কোচিত ঢঙে তাকে তখন হাঁটতে দেখা গেছে। তার চারপাশে ছিল ক্যামেরা। চোখে সানগ্লাস আর কালো শার্ট ও নীল জিন্সে বেশ ফিটফাট ছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, সচেতনতামূলক কোনও বক্তব্য ছড়িয়ে দিতে শুটিং করেছেন শাহরুখ। তবে ক্যামেরা ও লাইটের আয়োজন দেখে অনেকে বিজ্ঞাপনচিত্র ধরে নিচ্ছেন। একজন সহকারীকে তার দিকে বুম তাক করে রাখতে দেখা যায়।

ইতোমধ্যে মান্নতের ব্যালকনিতে শাহরুখের শুটিং-এর সেই ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন মাধ্যমে।

ভক্তরা এগুলো দেখে বেশ আনন্দিত। একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকদিন পর।’ আরেকজন ‘কিং অব বলিউড’ আখ্যা দিয়ে আগামী ছবির জন্য তাকে শুভকামনা জানিয়েছেন।

যদিও এখনও নিজের কোনো নতুন ছবির ঘোষণা দেননি শাহরুখ। তবে শোনা যাচ্ছে, অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ (অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট) ও মাধবন পরিচালিত ‘রকেট্রি: দ্য নামবি ইফেক্ট’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading