করোনায় সাবেক এমপি শাহজাহানের মৃত্যু

করোনায় সাবেক এমপি শাহজাহানের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৭:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান তালুকদার। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উত্তরদক্ষিণকে জানান।

দেলোয়ার জালালী জানান, গত ২১ জুন নমুনা পরীক্ষায় শাহজাহান আলী তালুকদারের ‘করোনা পজিটিভ’ ধরা পড়ে। পরে ২৪ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল সাবেক এই সংসদ সদস্যকে। রবিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শাহজাহান তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ও পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

দলীয় সূত্রে জানা গেছে, পেশায় আইনজীবী শাহজাহান ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে বগুড়া-৫ ( ধুনট-শেরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এক সময় বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading