দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স নীতিতে অটল’

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স নীতিতে অটল’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একনেক, ২১ জুন ২০২০

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৬:৫৫

‘অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবস্থান স্পষ্ট। শুধু স্বাস্থ্য খাতই নয়, যেকোনো খাতের অনিয়ম দুর্নীতি রোধে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।’ এ কথা বলেছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৮ জুন) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না। শুধু স্বাস্থ্য খাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।’

ওবায়দুল কাদের বলেন, করোনার এমন সংক্রমণ কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়। মা-বাবা কিংবা স্বামী-স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না, এমন করুণ মর্মস্পর্শী। পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন এসব দৃশ্য। তিনি বলেন, রোগীর মৃত্যুর পর ৩ ঘণ্টায় মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়। নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন-কাফন করতে পারে আপনজনেরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading