বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদা আর নেই, সাতক্ষীরায় শোকের ছায়া

বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদা আর নেই, সাতক্ষীরায় শোকের ছায়া
সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও প্রভাষক মোদাচ্ছেরুল হক হুদা

শেখফারুকউত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । ১৬:৫২

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোদাচ্ছেরুল হক হুদা আর নেই। আজ রবিবার (২৮ জুন) বেলা ৩টার দিকে সাতক্ষীরা সিবি হসপিটালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।

তার বয়স হয়েছিল ৫৫ বছর।

স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহি রেখে গেছেন তিনি।

তার ভাই মোবাশ্বরুল হক জ্যোতি জানান, আজ (রবিবার) সকালে অসুস্থতা বোধ করলে বেলা ১২টার দিকে মোদাচ্ছেরুল হক হুদা নিজেই সিবি হসপিটালে যান। হাসপাতালে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তখন দ্রুত সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হুদার শ্যালক ও সাংবাদিক বাবু জানান, ‘হুদা ভাই কিছুদিন যাবত হৃদরোগ সহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিতসার জন্য তিনি ইন্ডিয়ার যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে ইন্ডিয়াতে যাওয়া হয়নি। এরমধ্য তিনি আজ হঠাত চলে গেলেন’।

রাজনীতিবিদ হিসেবে দলমত নির্বিশেষে সাতক্ষীরা জেলায় সকলের কাছে হুদার গ্রহণযগ্যতা ছিল। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সদালাপী ও মিশুক ছিলেন।

তিনি এক সময় জেলা জাতীয়তাবাদী যুবদলেরও সভাপতি ছিলেন।

হুদা সাতক্ষীরা সদরের ৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

প্রভাষক হুদা এক সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নব্বুইয়ের দশকে বাংলাদেশ ছাত্রমৈত্রীর (সাবেক বিপ্লবী ছাত্র মৈত্রী) সাতক্ষীরা জেলা ও ঢাকা মহানগরের অন্যতম নেতা ছিলেন তিনি।

স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র-গণআন্দোলনে তার অসামান্য অবদান ছিল।

তার আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক মহল সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, মোদাচ্ছেরুল হক হুদা ভিন্নমেরুর রাজনীতি করলেও তিনি সকলের সঙ্গে মিলেমিশে চলতেন। সাতক্ষীরার উন্নয়নের কথা ভাবতেন। তিনি বলেন, প্রভাষক হুদার মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হল।

হুদার চাচাতো ভাই হুজ্জাতুল ইসলাম খোকন জানান, আগামীকাল (সোমবার, ২৯ জুন) বাদ জোহর ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ চত্ত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading