অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন তৈরি করবে ব্রাজিল, চুক্তি সই
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৬:৪৫
অক্সফোর্ড ইউনিভার্সিটির বৃটিশ ঔষধ কোম্পানী আস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে তৈরি করবে এবং পরীক্ষাধীন ভ্যাকসিনটি উৎপাদন করবে, এই ঘোষণা দিয়ে ব্রাজিল শনিবার (২৭ জুন) বলেছে, তারা ১০ কোটি পর্যন্ত ভ্যাকসিন ডোজ তৈরির জন্যে আস্ট্রাজেনেকার সঙ্গে ১২ কোটি ৭০ লাখ ডলারের একটি চুক্তি করেছে।
বিশ্বে করোনা (করোনা-১৯) ভাইরাসের সম্ভাব্য যে ক’টি ভ্যাকসিন পরীক্ষাধীন রয়েছে সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি অ্যাস্ট্রোজেনকার এই ভ্যাকসিনটি।
এ চুক্তির আওতায় ব্রাজিল ভ্যাকসিন তৈরির প্রযুক্তি হাতে পাবে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট ওসওলাদো ক্রুজ ফাউন্ডেশন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ সেক্রেটারি এলসিও ফ্রাংকো শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে তার দেশ তিন কোটি ডোজ তৈরি করবে। প্রথম দফায় ডিসেম্বরের মধ্যে অর্ধেক এবং দ্বিতীয় দফায় আগামী বছরের জানুয়ারির মধ্যে বাকী অর্ধেক ডোজ তৈরি করবে। খবর বাসস-এর।

