পাপিয়ার ‘অবৈধ সম্পদের’ সন্ধান পেয়েছে দুদক

পাপিয়ার ‘অবৈধ সম্পদের’ সন্ধান পেয়েছে দুদক

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৮:১০

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার প্রায় ৪ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারীরা। দুর্নীতি বিরোধী রাষ্ট্রয়াত্ত্ব সংস্থাটির উপপরিচালক শাহীন আরা মামতাজ রবিবার (২৮ জুন) গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। মমতাজ বলেন, অনুসন্ধান শেষ পর্যায়ে। পাপিয়ার বিরুদ্ধে ৪ কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য আমাদের হাতে আছে। কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেগুলো শেষ হওয়া মাত্র তার বিরুদ্ধে মামলা হবে।

নরসিংদী জেলা সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা ও নরসিংদীতে পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র‌্যাব। সে সময় র‌্যাবের তরফ থেকে বলা হয়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেল ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটির টাকার উপরে।

গ্রেপ্তারের পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে জাল নোটের একটি এবং অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। আর মুদ্রা পাচার প্রতিরোধ আইনে সিআইডি আরেকটি মামলা করে। এরপর দুদকও পাপিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে।

পাপিয়াকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, কারাগারে পাপিয়া ভালো আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading