সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’: নিহত ৩, গ্রেপ্তার ৫

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’: নিহত ৩, গ্রেপ্তার ৫

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৯:৫০

সুন্দরবনে টানা ৫৭ ঘণ্টার অভিযানে গোলাগুলিতে তিনজন বনদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে। রবিবার (২৮ জুন) দুপুরে খুলনার খালিশপুরে র‌্যাব-৬ এর কার্যালয়ে এর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রেস ব্রিফিং-এ তথ্য জানান।

র‌্যাবের তথ্য অনুযায়ী- নিহতদের আনুমানিক বয়স ২৪ থেকে ২৫ বছর। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি র‌্যাব। অভিযানে গহীন বনে তল্লাশি চালিয়ে ৫ বনদস্যুকে অস্ত্র, গুলি ও দেশি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি গুলি, ১৭টি গুলির খোসা এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ব্রিফিং-এ বলেছেন, সুন্দরবনের শান্তিশৃঙ্খলা রক্ষায় যাতে নতুন কোনো দস্যু বাহিনী গড়ে উঠতে না পারে সেজন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading