সাইফুজ্জামান শিখরের মায়ের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

সাইফুজ্জামান শিখরের মায়ের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখরের মাতা মনোয়ারা জামান

শেখফারুকউত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৯:৪৪

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস ও সাংসদ সাইফুজ্জামান শিখরের মাতা মনোয়ারা জামান আর নেই। বার্ধক্য জনিত কারণে রবিবার (২৮) বিকাল সোয়া ৫টায় মাগুরা পশু হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

প্রধানমন্ত্রীর শোক : মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৫ বছর।

তিনি ৫ পুত্র ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মনোয়ারা জামান নিজেও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন।

মনোয়ারা জামানের স্বামী এ্যাডভোকেট আছাদুজ্জামান ছিলেন আওয়ামী লীগের ত্যাগী নেতা ও পঁচাত্তরে স্পরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ড পরবর্তীতে দলের অন্যতম কান্ডারী ছিলেন।

মা মনোয়ারা জামানের সঙ্গে আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখর

মনোয়ারা জামানের ছেলে সাইফুজ্জামান শিখর বর্তমানে মাগুরা-১ আসনের সাংসদ। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএসের দায়িত্ব পালন করেছেন।

আজ সন্ধ্যায় উত্তরদক্ষিণকে এ তথ্য নিশ্চিত করেছেন সাংসদ সাইফুজ্জামান শিখর নিজেই। সেই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।

সাংসদ শিখর জানান, তার মা রবিবার (২৮ জুন) বিকাল ৫ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও যকৃতের জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাগুরা পিটিআই মাঠে নামাজে জানাজা শেষে মাগুরা পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত সাংবাদিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি সারাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও সংগঠন মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading