ময়মনসিংহে সড়কের পাশে শ্রমিকের লাশ

ময়মনসিংহে সড়কের পাশে শ্রমিকের লাশ

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। আপডেট ০৮:১০

ময়মনসিংহের ভালুকায় এক কারখানার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান।

নিহত মাসুদ মিয়া ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ওসি বলেন, সড়কের পাশে মাসুদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কী কারণে এবং কারা মাসুদকে হত্যা করেছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে তদন্ত করে হত্যায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি মাইন উদ্দিন জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading