শেরপুরে তুলে নিয়ে গৃহবধূকে ‘ধর্ষণ’, অতঃপর..

শেরপুরে তুলে নিয়ে গৃহবধূকে ‘ধর্ষণ’, অতঃপর..

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ২১:১০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে’ দুই সন্তানের জননীকে দলবেধে ধর্ষণের অভিযোগ মিলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে খোকন মিয়া (২৬) ও শহীদ মিয়ার ছেলে রাসেল (২০)।

জানা গেছে, শনিবার (২৭ জুন) সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ২৭ বছর বয়সী এক গৃহবধূ জেলা শহরের মোবারকপুর মহল্লার বাসিন্দা ও দুই সন্তানের জননীকে তুলে নিয়ে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।

এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, শনিবার (২৭ জুন) সকালে ওই গৃহবধূ এক আত্মীয়কে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। পথে সীমান্তবর্তী বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধূকে ইজিবাইক থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষিতাকে উদ্ধার এবং খোকন ও রাসেল নামে দু’জনকে গ্রেপ্তার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading