সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। আপডেট ২১:৪০

মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখরের মা মোসাম্মৎ মনোয়ারা জামানের মৃত্যুতের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৮ জুন) সাবেক মহিলা আওয়ামী লীগের মাগুরার নেত্রী মনোয়ারার মৃত্যুর পর প্রধানমন্ত্রী এক শোক বার্তায় তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭৯ সালের সংসদে বিরোধী দলীয় উপনেতা প্রয়াত এডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামান এদিন বিকালে মাগুরায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading