করোনায় প্রতিরক্ষা সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১১:২৫
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন সচিব আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

