মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১১:৫৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেমবার (২৯ জুন) এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (ইন্নালিল্লাহি…রাজিউন)। খবর বাসস-এর।

