বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি : ১৩ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার ১

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি : ১৩ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার ১
বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার পাওয়া সুমন ব্যাপারী । ২৮ জুন ২০২০

উত্তরদক্ষিণ । ২৯ জুন ২০২০। আপডেট : মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ০১:৩৩

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় ১৩ ঘণ্টা পর অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অবিশ্বাস্য ভাবে বেঁচে থাকা ওই ব্যক্তির নাম সুমন ব্যাপারী। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

উদ্ধারকৃত সুমন বর্তমানে পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৮ জুন) সকালে অপর একটি লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট আকারের এই লঞ্চ ডুবে যাওয়ার পরে সারা দিনে ৩২ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবুরিদের অক্লান্ত প্রচেষ্টায় এটা স

ফায়ার সার্ভিস সূত্রারে জানা যায়, তে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের সময় ৩৫ বছর ব্যসী ওই যুবককে জীবিত উদ্ধার করে ডুবুরীরা। ওই ব্যক্তি কথা বলতে পারেননি। শুধু হাত-পা নেড়েছেন এবং তাকিয়েছেন। তখন তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ফায়ার সার্ভিসের লোকজন।

পানির ভেতরে ১৩ ঘণ্টা কীভাবে বেঁচে ছিল উদ্ধার পাওয়া সুমন ব্যাপারী নামের ওই যুবক সেটা এখনক জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, লঞ্চটি উল্টে যাওয়ার পর লঞ্চের ভেতরে সম্ভবতঃ নিশ্বাস নেয়ার মত কোন জায়গা পেয়ে অবিশ্বাস্যভাবে সুমন বেঁচে গেছে। সুস্থ হলে প্রকৃত অর্থে কি ঘটেছিল সেটা জানা যাবে।

সুমন ব্যাপারী (৩৫) নামের এই ব্যক্তি এখন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন।

সুমনের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলে জানা গেছে। এছাড়া আর কিছু জানা যায়নি।

এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজারের কাছে পৌঁছালে চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

সোমবার (২৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটি সিসি ক্যামেরার ফুটেজে যেভাবে ঘটনাটি দেখতে দেখা গেছে তাতে মনে হয়েছে ধাক্কা দেওয়ার বিষয়টি ‘পরিকল্পিত’।

এই দুর্ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। যুগ্ম সচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা) মো. রফিকুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত ৭ সদস্যের ওই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ছবিঃ সংগৃহিত।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading