অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে ইউনাইটেডকে ‘সমঝোতায়’ যেতে বলেছে হাইকোর্ট

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে ইউনাইটেডকে ‘সমঝোতায়’ যেতে বলেছে হাইকোর্ট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১২:০০

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে কোভিড-১৯ ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে ‘সমঝোতায়’ আসতে বলেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত তিনটি রিট আবেদন একসঙ্গে শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ জুন) এ আদেশ দেয়।

আগামী ১৩ জুলাই বিষয়টি পরবর্তী আদেশের জন্য রেখে তার আগেই ক্ষতিপূরণ প্রশ্নে সমঝোতা সেরে ফেলতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলাটির তদন্তও দ্রুত শেষ করতে বলেছে আদালত।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজিম ও মুনতাসির আহমেদ।

ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত পরে গণমাধ্যমকে বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে আদালতে যে তিনটা প্রতিবেদন দেওয়া হয়েছে, তাতে ইউনাইটেড হাসপতালের ‘অবহেলা’ স্পষ্ট। তাই ক্ষতিপূরণের বিষয়ে আগামী ১২ জুলাইয়ের মধ্যে দুই পক্ষকে, মানে যারা মারা গেছে তাদের পরিবার এবং ইউনাইটেড হাসপাতালকে সমঝোতায় আসতে বলেছে আদালত। নাহলে ১৩ জুলাই আদালত আদেশ দেবে। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading