আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচ দোকান পুড়ে ছাই
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১৩:৪০
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি মোটর সাইকেল ওয়ার্কশপ পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার পলাশবাড়ীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন মোটরসাইকেল ওয়ার্কসপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে গ্যারেজের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

