বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন সেনাপ্রধান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন সেনাপ্রধান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৬:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বঙ্গবন্ধুর স্বারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর শুভ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের ‘আল্লাহু মসজিদ’ প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছের চারা রোপনের মাধ্যমে ঢাকা সেনানিবাসে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন।

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে আর বলা হয়, এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বৃক্ষরোপন অভিযান-২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেন্জ্ঞ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩ লক্ষাধিক বৃক্ষ রোপণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading