খুলে দেওয়া হলো পূর্ব রাজাবাজার, তবে কড়াকড়ি আরও ১০-১৫ দিন

খুলে দেওয়া হলো পূর্ব রাজাবাজার, তবে কড়াকড়ি আরও ১০-১৫ দিন

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ০৯:৪০

রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে চলা ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার (৩০ জুন) রাতে। ফলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা।

তবে করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সে জন্য ওই এলাকায় আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়ি থাকবে বলে জানা গেছে।

এ নিয়ে মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান গণমাধ্যমকে জানান, রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজারে আর লকডাউন থাকছে না। তবে আমরা সাবধানতার জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করবো। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেবো না।

তিনি জানান, পূর্ব রাজাবাজারে ১০টি গেটের একটি খোলা ছিল। এখন থেকে দুটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। পকেট গেটও খুলে দেওয়া হবে। তবে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading