ইরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

ইরানে ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৯

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ০৯:১৫

ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেক। মঙ্গলবার (৩০ জুন) এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও আনাদুলু এজেন্সি’র।

জানা গেছে, গ্যাস লিকেজের কারণে সিনা আথার নামের একটি ক্লিনিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

দমকল কর্মকর্তারা জানান, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তারা বেশিরভাগ উপরের তলায় ছিলেন। অপারেশন রুমে, যাদের অপারেশন চলছিল অথবা রোগীদের সঙ্গে ছিলেন তারা দুর্ভাগ্যবশত ধোঁয়া এবং গরমে প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading