কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা!

কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা!

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১১:১৪

করোনা সুরক্ষা মেনেই বুধবার (১ জুলাই) থেকে থেকে উম্মুক্ত করা হলো সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা।

খুলেছে হোটেল মোটেল। ফলে সচল হবে অর্থনীতির চাকা। আর লোকসানের বেড়াজাল থেকে মুক্তি পাবেন পর্যটন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ১৮ মার্চ সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ওই সময় কুয়াকাটায় আটকা পড়া পর্যটকরা দ্রুত যার যার গন্তব্যে চলে যান। এরপরই বন্ধ হয়ে যায় কুয়াকাটার পর্যটনকেন্দ্রিক সকল ব্যবসা-বাণিজ্য।

গত বৃহস্পতিবার কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি চাইলে জেলা প্রশাসন ১ জুলাই থেকে চালু রাখার অনুমতি দেয়।

জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে ১৪টি শর্ত সাপেক্ষে ১ জুলাই থেকে আবাসিক হোটেল মোটেল, রেস্তোরাঁ খোলার নির্দেশ দেয়া হয়েছে।

আবাসিক হোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটক রাখছে কিনা জেলা প্রশাসন ও হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে তা পর্যবেক্ষণ করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading