প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই
ট্রান্সকম গ্রুপ ও প্রথম আলো'র চেয়ারম্যান লতিফুর রহমান

উত্তরদক্ষিণ। বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৪:২১

দেশের বিশিষ্ট ব্যবসায়ী, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রথম আলো পত্রিকার মালিক লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম আলো’ ও ট্রান্সকম গ্রুপ

মৃত্যুকালে লতিফুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন ও সংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছেন, লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। আজ বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

পারিবারিক সূত্রে আরও জানায়, ১৯৪৫ সালের ২৮ আগস্ট ইন্ডিয়ার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। পরবর্তীতে চলে আসেন ঢাকায়। প্রথমে পুরান ঢাকার গেন্ডারিয়ায় বসবাস শুরু করেন। তিনি পরে দেশের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন। কুমিল্লায় বাড়ি করেন। এছাড়ায় রাজধানী ঢাকার গুলশানেও বাড়ি রয়েছে তার। তিনি প্রথম আলো, ডেইলি স্টার, এবিসি রেডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সূত্র বলছে, সদ্য প্রয়াত এই বিজনেস টাইকুনের ট্রান্সকম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হলো- ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বীমা ইত্যাদি। ট্রান্সকম গ্রুপের যাত্রা শুরু চা চাষের মাধ্যমে, যেটি এখন বাংলাদেশের অন্যতম একটি বড় করপোরেট প্রতিষ্ঠান।

এছাড়াও লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ এবং এনজিও ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক। তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কিন্টাকি ফ্রায়েড চিকেন প্রচলনের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন লতিফুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading