সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৫:০০

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গত বছর ছিলো ২ টাকা ৩৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ২৯ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading