নিজে ভিজলেন বৃষ্টিতে, ছাতা ধরলেন কুকুরের মাথায়!
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই ২০২০। আপডেট ১৭:২২
বৃষ্ট হচ্ছে, হাতে ছাতাও আছে। কিন্তু নিজের মাথায় না ধরে ছাতাটা ধরলেন কুকুরের মাথায়। অদ্ভূত এই কাজ করে নেটনাগরিকদের কাছে এখন রীতিমত বনে গেলেন আএক নিরাপত্তাকর্মী। টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে এখন সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল।
ঘটনা স্কটল্যান্ডের গ্লাসগোর মরিসনস সুপারমার্কেটের বাইরে ক্যামেরাবন্দি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির হাত থেকে বাঁচাতে এক নিরাপত্তা কর্মী সুপারমার্কেটের বাইরে অপেক্ষারত একটি কুকুরের মাথায় একটি কালো ছাতা ধরেছেন। যদিও বৃষ্টিতে নিজে ভিজছেন। কিন্তু বৃষ্টির জল যাতে কুকুরটির গায়ে না পড়ে সে দিকে খেয়াল রেখেছেন।
হিরোরা সব সময় টুপি পরেন না। কেউ কেউ ছাতা ধরেও হিরো হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখে নেটাগরিকরা এমনই বলছেন। যেখানে একই ছাতার তলায় এক নিরাপত্তা কর্মী ও একটি অপেক্ষমান কুকুরকে দেখা গেল।
যদিও একই ছাতার তলায় না বলাই ভাল কারণ ছাতা শুধু কুকুরটির উপরেই ছিল। কুকুরের মাথায় ছাতা ধরে নিজে ভিজলেন ঠিকই, বৃষ্টি থাকে বাঁচালেন কুকুরকে।
ছবিটি ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন মেল গ্রেসি নামে এক টুইটার ইউজার। এটি রবিবার সকালের ছবি বলে জানা গিয়েছে। আসলে কুকুরটির পালক সুপার মার্কেটে ঢোকেন শপিং করতে। আর যেহেতু তার ঢোকার অনুমতি নেই, তাই তাকে বাইরেই অপেক্ষা করতে হয়েছে। ধৈর্য ধরে সে অপেক্ষাও করছিল। সেই সময় বৃষ্টি নামে। তাই তার মাথায় ছাতা ধরে দেন সুপারমার্কেটের নিরাপত্তাকর্মী। ওই নিরাপত্তা কর্মীর পরিচয়ও পরে জানা যায়, তাঁর নাম ইথান ডিয়ারম্যান।
নেটাগরিকরা এমন সুন্দর একটি দৃশ্যকে ভাইরাল করতে সময় নেননি। তাঁরা ওই কুকুরটি এবং নিরাপত্তা কর্মীর এই ছবিটিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ছবিটি প্রায় দেড় লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে সমানে চলছে কমেন্ট ও শেয়ার। তথ্য সহায়তাঃ আনন্দবাজার।
দেখুন সেই পোস্ট:

