করোনাকালে জঙ্গিরা অনলাইনে ‘ব্যাপক প্রচারণা চলাচ্ছে’!

করোনাকালে জঙ্গিরা অনলাইনে ‘ব্যাপক প্রচারণা চলাচ্ছে’!

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৭:১৩

করোনাভাইরাস মহামারীর মধ্যে ধর্মীয় ওয়েবসাইটগুলোতে মানুষের বাড়তি মনোযোগের সুযোগে জঙ্গিরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, মহামারীর মধ্যে বাসায় বসে মানুষ ধর্মীয় সাইটগুলো বেশি দেখছে। আর এই সুযোগে জঙ্গিরা তাদের ব্যাপক প্রচারণা চলাচ্ছে।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ৪ বছর পূর্ণ হওয়ার দিন বুধবার (০১ জুলাই) সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তারা (জঙ্গি) একাকি বা ‘লোন উলফ’ হামলার বিষয়ে উদ্ধুদ্ধ করছে। প্রয়োজনে হাতুড়ি নিয়ে হলেও পুলিশের উপর হামলার জন্য প্রচারণা চালাচ্ছে।’

তবে তাদের হামলা পরিচালনার সক্ষমতা তলানিতে নেমে এসেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঘটনার পর পুলিশের নিরাপত্তা ঢেলে সাজানোর পাশপাশি জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের বিষয়েও ধারণা পাওয়া গেছে। তিনি বলেন, তাদের যে কার্যকলাপ ছিল তা একের পর এক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading