দেশে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি শুরু, প্রথম চালানে এলো ১১ কেজি

দেশে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি শুরু, প্রথম চালানে এলো ১১ কেজি
স্বর্ণাংকার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ০৮:৫০

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সোনা আমদানি শুরু হয়েছে। ১১ কেজির প্রথম চালান নিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

বুধবার (১ জুলাই) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি জানান, বাজেটে অর্থমন্ত্রী সোনা আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে দুবাই থেকে ১১ কেজি সোনা আমদানির এলসি খোলা হয়েছিল। সেই সোনা মঙ্গলবার রাতে দেশে এসেছে।

২০১৮ সালের আগে বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ছিল না। ওই বছর সরকার দেশের জুয়েলারি শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। তাতে সোনা আমদানির সুযোগ দেওয়া হলেও ভ্যাট বেশি হওয়ার কারণে কেউ আমদানি করতে আগ্রহ দেখায়নি বলে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তবে এবারের বাজেটে ভ্যাট কমানোয় অনেকেই আমদানির উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

তিনি জানান, ৪৯ বছরের ইতিহাসে বাংলাদেশে এটাই বৈধপথে প্রথম সোনা আমদানি।এতদিন যে গোল্ড আসত, তা অবৈধ পথে আসত। আর কিছু আসতো ব্যাগেজ রুলসের আওতায়। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading