সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ

সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। আপডেট ১৪:২১

বৃহস্পতিবার (২ জুলাই) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৩ হাজার ৯৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ৯২২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। দিনভর লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১৩টির।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে ৮১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৭৪ কোটি ৫২ লাখ টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকার।

আর সিএসইতে এদিন লেনদেনে অংশ নিয়েছে ১২৪টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading