রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক

উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ২৩:০০

রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৫ জন নতুন পরিচালক দায়িত্ব পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নতুন দায়িত্বের ব্যাপারে আলাদা আলাদা আদেশ জারি করেছে। যোগদানের তারিখ থেকে তারা তিন বছর দায়িত্ব সামলাবেন।

সেইসঙ্গে ১০ পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।

রোববার এসব আদেশ জারি করা হলেও এক দিন পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পাঁচটি ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকে পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, হিসাববিদ খন্দকার মামুন এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার।

এ ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস ও কাওছার আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের পর্ষদে চারজনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, সাবেক সচিব ফজলুল বারী, সাবেক ব্যাংকার মো. আসাদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন।

অব্যাহতি পেয়েছেন- সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক ও ফয়েজ আহমেদ এবং মোহাম্মদ সুলতান মাহমুদ।

রূপালী ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে ব্যাংকটির পর্ষদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, শফিকুল আলম ও হিসাববিদ মীর সাজেদ উল বাসার।

বেসিক ব্যাংকের পর্ষদে নতুন করে তিনজন পরিচালক দায়িত্ব পেয়েছেন। তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, লুৎফুর রহমান ও খাইরুল কবির। আর ব্যাংকটির পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবদুল আহাদ অব্যাহতি পেয়েছেন।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দায়িত্ব পেয়েছেন নূরুন্নাহার ওসমানী ও আবিদ হোসেন খান। এ ব্যাংকটির পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাহবুবুন নাহার, আব্দুল মজিদ ও শাহ আলম মিয়াকে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading