পাপুলকাণ্ডে কুয়েতে জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না : তথ্যমন্ত্রী

পাপুলকাণ্ডে কুয়েতে জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে না : তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ০৮:৫০

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে ওঠা অর্থপাচার ও মানবপাচারের অভিযোগ তদন্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। এমন অবস্থায় কুয়েতে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়বে কিনা, এ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, ‘এ ঘটনা উপসাগরীয় দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে ‘কোনো প্রভাব ফেলবে না’।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “কুয়েতের তদন্তে সেখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। তাদের সম্পৃক্ততা, সহযোগিতা ছাড়া এই কাজগুলো হত না, সুতরাং তারাও সমভাবে দায়ী। সুতরাং এ ঘটনায় আমাদের শ্রমবাজারে অর্থাৎ কুয়েতে কর্মী রপ্তানির ক্ষেত্রে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।”

উল্লেখ্য, সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে রাখা হয়েছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading