পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ০৮:৩০
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বৃহস্পতিবার (২ জুলাই) তার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ গণসাধ্যমকে এ বিষয়টি জানান।
আসিফ আহমেদ বলেন, “সম্প্রতি জাতীয় সংসদ সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানোর পর প্রতিমন্ত্রীর রিপোর্ট ‘পজিটিভ’ আসে; যদিও তার শরীরে কোনো উপসর্গ ছিল না।”
করোনাভাইরাস শনাক্তের পর প্রতিমন্ত্রী কিছুদিন তার ঢাকার বাড়িতে আইসোলেশনে ছিলেন জানিয়ে আসিফ বলেন, “১ জুলাই তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। তিনি শারীরিকভাবে সবল আছেন।”

