স্ত্রীকে অপমানের প্রতিশোধ নিতে বোমা মেরে অফিস উড়িয়ে দিলেন কিম
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ০১:১০
দুই কোরিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর একে অপরের বিরুদ্ধে প্রচারণার জন্য প্রোপাগান্ডা লেখা লিফলেট বা ব্যানার বিশাল বেলুনে বেধে তা উড়িয়ে দেওয়া হতো সীমান্তবর্তী গ্রামগুলোতে। দুই কোরিয়ার জাতীয়তাবাদী নাগরিকেরা প্রায়ই এ কাজটি করে থাকেন।
কিন্তু গত ৩১ মে, দক্ষিণ কোরিয়া থেকে কিম জং উনের স্ত্রী রি সুল জুর কিছু নোংরা ছবি সম্বলিত একটি বেলুন আসে উত্তর কোরিয়ায়। এটি দেখেই ক্ষেপে যান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তাই প্রতিশোধ ও সতর্কবার্তা হিসেবে দুই কোরিয়ার মধ্যে লিঁয়াজো অফিস বোমা মেরে উড়িয়ে দেন তিনি।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা জানান, ওইদিন একটি বেলুনে লিফলেটের সঙ্গে কিছু নোংরা ছবি আসে। ছবিগুলো কিমের স্ত্রী রি সুল জুর। ফটোশপে বানানো নোংরা ছবি দেখেই ক্ষেপে যান কিম।
আলেকজান্ডার বলেন, বউকে অপমান করার প্রতিশোধ নিতেই গত ১৬ জুন লিয়াজোঁ অফিস বোমা মেরে উড়িয়ে দেন তিনি।
এতে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়, হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে।

