প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের প্রয়ান : বলিউডে শোকের ছায়া

প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের প্রয়ান : বলিউডে শোকের ছায়া
বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ১১:০৭

সুশান্তের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও শোকের ছায়া নামলো বলিউডে। না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক সরোজ খান।

দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’, তেজাব সিনেমার ‘এক, দো, তিন’ এর মতো জনপ্রিয় গানের এই কোরিওগ্রাফার শুক্রবার (৩ জুলাই) ভোররাতের দিকে মারা গেছেন। খবর ইন্ডিয়ান সংবাদ সংস্থা এএনআই’য়ের।

জানা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৭১ বছর বছর বয়সী গুণী এই ব্যক্তিত্ব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

নাচের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন সরোজ খান

১৯৪৮ সালে জন্ম নেয়া সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাক আপ নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন। এরপর ৭০’এর দশকে সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। কোরিওগ্রাফার হিসেবে ২ হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। সেরা কোরিওগ্রাফির জন্য তিনবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মাধুরী এক্স ঐশ্বরিয়াকে নাচের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন সরোজ খান

১৯৮০’র দশকে শ্রীদেবী ও মাধুরি দিক্ষিতের মত বলিউড তারকাদের সাথে কাজ করা শুরু করার পর বলিউডে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। শ্রীদেবী ও মাধুরি দু’জনই হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় কিছু গানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় তিনি ‘টাবা হো গায়ে’র কোরিওগ্রাফ করেন।

বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান

সরোজের মৃত্যুর খবরে শোকাহত বলিউড। অহনা কুমরা, বিবেক অগ্নিহোত্রী, নিমরত কৌররা ইতিমধ্যেই টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সরোজের অনন্য সৃষ্টিগুলিকে পোস্ট করেও তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading