বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৩:৪৩

ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে যশোরের বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রিয়াজুল (৩১)। তিনি বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের ছেলে।

শুক্রবার (০৩ জুলাই) ভোররাতে গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে আসার সময় ইন্ডিয়ার বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যেদের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে নিহতের লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়।

ধান্যখোলা গ্রামের লোকজন সকালে মাঠে কাজ করতে গেলে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading