সাংবাদিক ফারুক কাজী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ১২:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফারুক কাজী আজ শুক্রবার (০৩ জুলাই) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
কর্মজীবনে ফারুক কাজী প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এবং দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ফারুক কাজী তার পেশাগত জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বার্তা সংস্থা ইউএনবি, ডেইলি অবজারভারসহ বিভিন্ন সংবাদ পত্রিকায় কাজ করেন।

