উত্তেজনার মধ্যেই স্বশরীরে লাদাখ সীমান্তে মোদি

উত্তেজনার মধ্যেই স্বশরীরে লাদাখ সীমান্তে মোদি
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিতর্কিত লাদাখ সীমান্তে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ০৩ জুলাই ২০২০

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৫:৩৯

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হঠাৎ লাদাখ সফরে গেলেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত ইন্ডিয়ান বাহিনীর সীমান্ত চৌকি পরিদর্শন করেছেন। সীমান্তে মোতায়েন সেনা সদস্যের সঙ্গে কথাও বলেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় ভোরেই মোদী লাদাখ পৌঁছান বলে তার কার্যালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে।

লাদাখের লেহ ও সীমান্তের কাছাকাছি অবস্থিত ফরওয়ার্ড ল্যান্ডিং গ্রাউন্ড নিমুতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার বিষয়টি ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমও নিশ্চিত করেছে।

জানা গেছে, সেনাবাহিনীর মনোবল বাড়াতে সীমান্তে গিয়েছেন মোদি। এ মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন তিনি। একই সঙ্গে সামরিক হাসপাতালে আহত সৈন্যদের সাথে দেখা করবেন মোদি।

সফরে মোদীর সঙ্গে ইন্ডিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানেও আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading