ভেনিজুয়েলাগামী ইরানের তেল ট্যাঙ্কার জব্দে আমেরিকার পরোয়ানা

ভেনিজুয়েলাগামী ইরানের তেল ট্যাঙ্কার জব্দে আমেরিকার পরোয়ানা
ইরানী তেল ট্যাংকার । ফাইল ছবি

উত্তরদক্ষিণ । ০৩ জুলাই ২০২০ । আপডেট : শনিবার ০৪ জুলাই ২০২০ । ০৯:৫৪

ভেনিজুয়েলাগামী ইরানের তেল ট্যাঙ্কার জব্দের ঘোষণা দিয়ে পরোয়ানা জারি করেছে আমেরিকা। এ নিয়ে বিবাদমান দু’ দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়া যাওয়ার আশংকা দেখস দিয়েছে।

ইউনাইটেড স্টেটস অব আমেরিকা (ইউএসএ/আমেরিকা)’র জাস্টিস ডিপার্টমেন্ট ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উদ্যোগে ভেনিজুয়েলাগামী ইরানের তেলবাহী চারটি ট্যাংকার জব্দের পরোয়ানা জারি করেছে।

একই সঙ্গে আমেরিকা আইআরজিসি’কে সন্ত্রাসী বাহিনী হিসাবে ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ভেনিজুয়েলাগামী ইরানের ট্যাংকার বেল্লা, বেরিং, পান্ডি ও লুনা জব্দ করার আদেশ দিয়েছেন।

আমেরিকার অভিযোগ এই তেল রফতানির সঙ্গে আইআরজিসি জড়িত, যুক্তরাষ্ট্র এটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে চিহ্নিত করেছে।

আদালত বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলেছে, ভেনিজুয়েলায় তেল রফতানির আয়োজক তেল,গ্যাস ও পেট্রোলিয়াম ট্রেডার মাহমুদ মাদানিপুর আইআরজিসি’র মনোনিত।

আমেরিকার অবরোধ এড়াতে জাহাজ থেকে জাহাজে তেল ট্রান্সফারে এটি প্রথম সারির প্রতিষ্ঠান। কার্গোগুলো কিভাবে যুক্তরাষ্ট্র সরকার জব্দ করবে সে বিষয় স্পস্ট করে কিছু জানায়নি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading