মাতাল অবস্থায় বাংলাদেশে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত

মাতাল অবস্থায় বাংলাদেশে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ০৯:২০

মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশের পর অস্ত্রসহ আটক ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করো আবার পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিজিবি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের ওই সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে বিজিবির হাতে তুলে দেয়।

শুক্রবার (০৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্য ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য আসাদ আলীকে হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ১ জন সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

তারা বিএসএফ সদস্যকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে। চাঁনশিকারী বিওপি উক্ত বিএসএফ সদস্যকে অস্ত্রসহ শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading