লক্ষ্মীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৬:৩০
লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহতদের মধ্যে একজন নারায়ণগঞ্জের ও অন্যজন মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা।
শনিবার (০৪ জুলাই) ভোররাতে চৌধুরীপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই চালক নিহত হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

