করোনা : বরগুনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনা : বরগুনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৬:০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার (৫৮)।

শনিবার (০৪ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।

স্বাস্থ্য কর্মকর্তা শংকর বলেন, নূরুল হক জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ জুন তাদের হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading