‘দিনে ১০ হাজার টাকা দিলে ঘরে থাকবো’

‘দিনে ১০ হাজার টাকা দিলে ঘরে থাকবো’

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৯:২৫

করোনার সংক্রমণ রোধে শনিবার (০৪ জুলাই) ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারীতে লকডাউন শুরু হয়েছে।

লকডাউন শুরুর প্রথম দুই ঘণ্টায় সেভাবে লোকজন বের হতে দেখা না গেলেও সকাল ৯টার পর দেখা যায় ভিন্ন চিত্র।

কেউ বলছেন চাকরিতে যাবেন, কেউ বলছেন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। এসব নিয়ে সার্ভিস গেটগুলোয় ভিড় করছেন তারা। কিন্তু স্বেচ্ছাসেবক ও পুলিশের কঠোর অবস্থানের কারণে এলাকায় কেউ প্রবেশ ও বের হতে পারছেন না।

লকডাউন জানার পরও ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এদিন সকালে অন্যান্য অনেকের মতোই বের হয়েছিলেন স্বপন কুমার নামের এক লাইট ব্যবসায়ী।

কিন্তু কোনোভাবেই বের হতে পারেননি ওয়ারী থেকে। উপরন্তু স্বেচ্ছাসেবকদের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি।

এ অবস্থায় ওই ব্যবসায়ী বলেন, ‘২১ দিন ব্যবসা করতে না পারলে যে ক্ষতি হবে, সে টাকা কে দেবে? সরকার আমাদের চলাচলের জন্য পাসের ব্যবস্থা করুক। না হলে তো সম্ভব না। আমার প্রতিদিনের হাত খরচ ১০ হাজার টাকা। সরকার আমাকে প্রতিদিন ১০ হাজার করে টাকা দিক, আমি ঘর থেকে বের হবো না।’

লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে ওই এলাকার এক স্বেচ্ছাসেবক গণমাধ্যমকে বলেন, ‘এলাকাবাসী সুবিধার্থেই লকডাউন করা হয়েছে। এজন্য আমরা কাউকেই বাইরে যেতে এবং প্রবেশ করতে দিচ্ছি না। যদি কেউ এলাকা থেকে একবারে বের হতে চায় তবে তার নাম এবং ছবি তুলে রেখে দিচ্ছি। ২১ দিন পরে লকডাউন শেষ হলেই তিনি এলাকায় প্রবেশ করতে পারবেন।’

ওয়ারী এলাকার পেট্রোল ইন্সপেক্টর আকতার বলেন, ‘আপনারা ও আমরা কেউই চেষ্টা কম করছি না। যদি লোকজন নিজ থেকে সচেতন না হয় তাহলে তো কিছু করার থাকবে না।’ সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading