গায়কের বিরুদ্ধে গায়িকার জিডি

গায়কের বিরুদ্ধে গায়িকার জিডি
গায়ক আসিফ আকবর ও গায়িকা দিনাত জাহান মুন্নি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ জুলাই ২০২০ । ১৭:৩৫

গায়কের বিরুদ্ধে গায়িকার জিডি। হ্যাঁ, কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী মুন্নি জিডি করেছেন।

জিডির বিষয়ে গায়ক আসিফ আকবর এ নিয়ে শনিবার (০৪ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

দিনাত জাহান মুন্নি তার জিডিতে উল্লেখ করেছেন, আসিফ কয়েকদিন ধরে ফেসবুকে তার নাম না নিলেও ‘তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস দিচ্ছেন বলে অভিযোগ করেন।

মুন্নি জানান, বিষয়টি তার জন্য মানহানিকর। এর মাধ্যমে তিনি ‘সাইবার বুলিংয়েরও’ শিকার হচ্ছেন বলে মনে করেন।

দিনাত জাহান মুন্নি জিডি করার পর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনেও একই অভিযোগ করেছেন বলে জানা গেছে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আসিফ ও মুন্নি দু জনই জনপ্রিয় সঙ্গীত সীল্পী। তারা এক সঙ্গে কাজও করেছেন। ১৫টিরও বেশি চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। ৩টি দ্বৈত অ্যালবামেও রয়েছে তাদের।

হঠাত মুন্নির এই জিডি কেন বা আসিফ কেন ফেসবুকে ওয়িওসব মন্তব্য করেছেন সেটা নিয়ে সঙ্গীত অঙ্গনে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading