জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার

জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ জুলাই ২০২০ । ১৯:৫৩

জমি ও ফ্ল্যাটের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি কমিয়েছে সরকার। দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

এই সংশোধন এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও নিবন্ধন ফি এক শতাংশই থাকবে। তবে সে ক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।

এত দিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে নিবন্ধন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য পাঁচ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হতো। গত ডিসেম্বরে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading