পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ২৮ ইন্ডিয়ান গরু উদ্ধার

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ২৮ ইন্ডিয়ান গরু উদ্ধার

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১১:৩০

কোরবানির ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে আসতে শুরু করেছে ইন্ডিয়ান গরু।

শনিবার (৪ জুলাই) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি সীমান্ত এলাকা থেকে ২৮টি ইন্ডিয়ান গরু উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা শিবচন্ডি এলাকা থেকে শনিবার বিকালে পুলিশ গরুগুলো উদ্ধার করলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় হতে শুরু করেছে। চোরাই পথে ভারতীয় গরু এনে শিবচন্ডি এলাকায় বেঁধে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে ছোট বড় ২৮টি ইন্ডিয়ান গরু উদ্ধার করা হয়। গরুগুলো এখন থানা হেফাজতে রয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading