দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো, নতুন আক্রান্ত ২৭৩৮

দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো, নতুন আক্রান্ত ২৭৩৮
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৪:৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫২ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

রবিবার (৫ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading