সীমান্তে হত্যা বন্ধে সরকারের ‘পদক্ষেপ’ দেখছেন না রিজভী

সীমান্তে হত্যা বন্ধে সরকারের ‘পদক্ষেপ’ দেখছেন না রিজভী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৫:৩০

গত তিন মাসে ২৫ জন বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী- বিএসএফ। অথচ সরকার কোনও প্রতিবাদ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের ভেতর থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় তারা। গত ৩ মাসে তারা ২৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোনও পদক্ষেপ নেই। নতজানু সরকার কোনও প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না।’ রবিবার (৫ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, দীর্ঘদিন ধরে এই একপেশে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বাংলাদেশিরা। এর আগে আমরা দেখেছি- বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিএসএফ-এর হত্যাকাণ্ডের কোনও প্রতিবাদ না করে বরং তাদের গুলিতে নিহত বাংলাদেশিদেরই অভিযুক্ত করেছেন।

তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের মন্ত্রী-এমপিরা কে মাঠে আছেন, কে জনগণের পাশে আছেন- আমরা তো দেখছি। আপনাদের এমপি মানবপাচারের জন্য মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading