লেনদেন ডিএসইর চেয়ে সিএসইর বেশি

লেনদেন ডিএসইর চেয়ে সিএসইর বেশি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১৫:০৩

রবিবার (০৫ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশি লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইতে ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৬পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০.৭০ পয়েন্টে।

রবিবার সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০০টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading