আবার বড় পর্দায় ফিরছেন রিয়াজ-পূর্ণিমা জুটি!
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১৫:৪৩
ঢাকাই সিনেমায় নব্বই দশকের শেষের দিকে জুটি হিসেবে যাত্রা শুরু করেন রিয়াজ-পূর্ণিমা। মনের মাঝে তুমি’ আর ‘হৃদয়ের কথা’র সাফল্যের পর এই জুটির চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই ভেঙে যায় রিয়াজ-পূর্ণিমা জুটি।
কিন্তু মিডিয়া পাড়ায় গত দুদিন ধরে নতুন গুঞ্জন উঠেছে, নির্মাতা এস এ অলিক তার নতুন সিনেমার জন্য রিয়াজ-পূর্ণিমাকে জুটিকে চান। তবে কি এবার রিয়াজ-পূর্ণিমার বিরোধের অবসান ঘটতে যাচ্ছে? আবার বড় পর্দায় ফিরছেন রিয়াজ-পূর্ণিমা জুটি?
নির্মাতা অলিক সম্প্রতি ‘যোদ্ধা’ নামের একটি ছবির জন্য ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘যোদ্ধা’ ছবিটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। ছবিটিতে রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমার। এই দুজন শিল্পী আমার খুব পছন্দের। তাদের সঙ্গে সফল কাজের অভিজ্ঞতাও রয়েছে আমার। চিত্রনাট্য এখনো শেষ হয়নি।সব গুছিয়ে তাদের কাছে যাবো।’
অন্যদিকে চিত্রনায়ক রিয়াজও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এই খবরে।তিনি জানিয়েছেন, অলিক যদি তাকে উপযুক্ত মনে করেন, তাহলে অবশ্যই তারা একসঙ্গে ফের কাজ করবেন।

