বিশ্বে করোনায় মৃত্যু ৫ লাখ ৩৪ হাজার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৬:২০
বিশ্বের নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজার মানুষের। আর আক্রান্ত সংখ্যা ১ কোটি ১৪ লাখ প্রায়।
রবিবার (৫ জুলাই) গ্রিনিচ মান সময় ১০:১০টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৭০ জনের। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৮২১ জনে।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫২ হাজার ২৭ জন, বর্তমানে কভিড-১৯ আক্রান্ত চিকিৎসাধীন বিশ্বে রোগীর সংখ্যা ৪৪ লাখ ১১ হাজার ৯৩০ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৮ হাজার ৪৮২ জন।

