বয়স্ক, শিশু ও অসুস্থদের হাটে না যাওয়ার আহ্বান ডিএনসিসি মেয়রের

বয়স্ক, শিশু ও অসুস্থদের হাটে না যাওয়ার আহ্বান ডিএনসিসি মেয়রের

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৯:১০

করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বয়স্ক, শিশু ও অসুস্থদের পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রবিবার (০৫ জুলাই) কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক অনলাইন সভায় এ আহ্বান জানান তিনি।

জনগণের জীবন রক্ষার্থে নাগরিকদেরকে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সিটি কর্পোরেশনের সকল নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান মেয়র আতিকুল ইসলাম।

করোনা ভাইরাস মহামারীর এই সময়ে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পশুর হাটের ব্যবস্থাপনা অত্যন্ত দূরুহ উল্লেখ করে মেয়র বলেন, ‘শিশু ও বয়স্করা যারা বিগত বছরে পছন্দের পশুটি কিনতে বিভিন্ন হাটে গরু দেখতে যেতেন, আমি অনুরোধ করবো এবছর আপনারা এভাবে গরুর হাটে যাওয়া থেকে বিরত থাকুন।’

তিনি বলেন, ‘আপনারা জানেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমরা এবছর ঢাকা শহরের ভিতরের বড় বড় কয়েকটি হাট শহরের প্রান্তসীমায় নিয়ে যাচ্ছি। এতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। আসলে এর ফলে আমাদের সিটি কর্পোরেশনের স্মরণকালের সবচেয়ে বেশি টাকা আমরা লস করলাম। কিন্তু তারপরও জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading