লন্ডন ছাড়া আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

লন্ডন ছাড়া আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৯:২৫

লন্ডন ছাড়া সব আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (০৫ জুলাই) রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে।

করোনা মহামারীর প্রাদুর্ভাবে তিন মাস বন্ধ রাখার পর লকডাউন শিথিল হলে গত ২১ জুন লন্ডন ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর গত ১ জুলাই সংস্থাটি জানিয়েছিল, ৬ জুলাই থেকে তারা দুবাই ও আবুধাবিতেও নিয়মিত ফ্লাইট চালু করছে।

সর্বশেষ রবিবার (০৫ জুলাই) বিমান সংস্থাটি জানায়, আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত দিয়েছিল। সে অনুযায়ী বিমান ৬-১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ এই ফ্লাইটসমুহ পরিচালনা স্থগিত করা হয়েছে।

৬ জুলাই থেকে ১৬ জুলাই দুবাই ও আবুধাবি ফ্লাইটের বুকিং নিয়েছিল বিমান। এখন এই যাত্রীদের বিমান বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। যাত্রীদের তা জানানোও হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading